News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার পর বিশালগড়ে মাথার খুলি সিমনায় খালে বৃদ্ধের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য
Image

আগরতলার পর বিশালগড়ে মাথার খুলি সিমনায় খালে বৃদ্ধের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট৷৷ আবারও রাজ্যে নরকঙ্কালের অংশ বিশেষ মাথার খুলি উদ্ধার হল৷ উদ্ধারকৃত মাথার খুলিটি শনিবার পুলিশ ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে৷ এ নিয়ে এক সপ্তাহে পর পর দুবার এ ধরনের নরকঙ্কাল ও তার অবশিষ্ট উদ্ধারের ঘটনা ঘটেছে৷ প্রথমবার নরকঙ্কাল উদ্ধার করা হয় শালবাগানে অবস্থিত বিএসএনএল কমেপ্লেক্সে৷ বিএসএনএল কমেপ্লেক্সে সাফাই অভিযানে শামিল কর্মীরা মানবকঙ্কাল দেখতে পেয়ে ভয় পেয়ে যান৷ তখন তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে ওই নরকঙ্কাল উদ্ধার করে৷ ঠিক একই ভাবে শুক্রবার রাতে বিশালগড় লক্ষ্মীবিল এলাকায় এক নরকঙ্কাল দেখেন স্থানীয় লোকজন৷ স্থানীয় লোকজনেরা জানান, বিজয় নদী থেকে বালি তুলতে গিয়ে মাথায় খুলি উঠে আসে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পরে পুলিশ খুলি উদ্ধার করে৷ শনিবার পুলিশ জানিয়েছে, খুলিটিকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে৷ খুলিটি কার, কিংবা কত বছর আগের তা বোঝা যাচ্ছে না৷ তবে আপাতত ধারমা করা হচ্ছে এটি কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির এবং দীর্ঘ দিন আগে মৃত্যু হয়েছে তার৷ এ ঘটনায় এলাকার জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে৷
একটি পরিত্যক্ত খাল থেকে ৬০ বছরের জনৈক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমগাছিয়া গ্রামে৷ জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় জনগণ একটি খালে মানবদেহ পরে থাকতে দেখেন৷ বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ সঙ্গে সঙ্গে সিমনা থানায় খবর যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ৷ পুলিশ এসে খাল থেকে মরদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ মৃত ব্যক্তির নাম লক্ষ্মীন্দর মুণ্ডা৷ যদিও এখনও বৃদ্ধের মৃত্যু সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি৷ তবে ওসি বিজয় সেন জানিয়েছেন, মৃত ব্যক্তির মুখে ও মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ণ রয়েছে৷ এতে সুনিশ্চিত কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, বলেছেন ওসি বিজয় সেন৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তদন্তের শুরুতেই পুলিশ লক্ষ্মীন্দরের পরিবারের লোকজনদের শনিবার জিজ্ঞাসাবাদ করেছে৷ ঘটনার পুরো বিবরণ জানতে চেয়েছেন৷ লক্ষ্মীন্দরের পরিবারের লোকজন জানিয়েছেন,বৃহস্পতিবার সকালে লক্ষ্মীন্দর বাড়ি থেকে বেরিয়েছিলেন তার বোনের বাড়ি যাবার উদ্দেশে৷ সে দিনের পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি৷ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top