News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির অপর একটি ফ্লপ শো, আমিত শাহের সভা নিয়ে দাবি তৃণমূলের
Image

বিজেপির অপর একটি ফ্লপ শো, আমিত শাহের সভা নিয়ে দাবি তৃণমূলের

কলকাতা, ১১ আগস্ট (‌হি.‌স)‌:‌ ‘বাংলায় বিজেপির অপর একটি ফ্লপ শো।’ শনিবার মেয়ো রোডের বিজেপি যুব মোর্চার সভা নিয়ে এভাবেই কটাক্ষ করল তৃণমূল। অমিত শাহের সভা নিয়ে প্রথম প্রতিক্রিয়া তৃণমূলের তরফে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন তৃণমূলের টুইটারে লেখা হয় বাংলায় বিজেপির অপর একটি ফ্লপ শো। এর কারণ খুঁজতে বিজেপি নেমে পড়েছে বলেও মন্তব্য করা হয়েছে তৃণমূলের টুইটারে।

শনিবার মেয়ো রোডে সভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে জনসমাবেশ হয়েছিল ভালই। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছিলেন বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা। এদিন তৃণমূলের তরফে কলকাতায় কোনও কর্মসূচি নেওয়া না হলেও, জেলায় জেলায় এনআরসি নিয়ে ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছিল। ধিক্কার দিবসের নামে সমাবেশমুখী গাড়ি জায়গায় জায়গায় থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বাংলায় বিজেপির অপর একটি ফ্লপ শো।

বিজেপির সভা ফ্লপ হওয়ার কারণ খুঁজতে বিজেপি বেরিয়ে পড়েছে বলেও দাবি করেছে তৃণমূল। সভা ব্ল্যাকআউট করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে, এমনটাই জানিয়েছে তৃণমূল। তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া, ব্ল্যাক আউট আর ব্ল্যাকমেল বিজেপিই করে থাকে। এনিয়ে সাংবাদমাধ্যমকে আক্রমণ করা উচিত নয় বলেও তৃণমূলের টুইটে মন্তব্য করা হয়েছে।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top