News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের আন্তঃস্কুল বাস্কেটবল লিগে চ্যাম্পিয়ন লরেটো গার্লস ও ডন বক্সো
Image

ভারতের আন্তঃস্কুল বাস্কেটবল লিগে চ্যাম্পিয়ন লরেটো গার্লস ও ডন বক্সো

কলকাতা, ১১ আগস্ট (হি.স.) : ইন্ডিয়ান ইন্টারস্কুল বাস্কেটবল লিগে চ্যাম্পিয়ন হল লরেটো গার্লস ও ডন বক্সো৷ বালক বিভাগে কলকাতা ইন্টারন্যাশানাল স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডন বস্কো পার্ক সার্কাস। আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় লরেটো গার্লস৷ মেয়ে ও ছেলেদের ২০টি করে স্কুলটি ইন্টারস্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল৷ ফাইনালে কলকাতা ইন্টারন্যাশানাল স্কুলকে ৩২-১৬ পয়েন্টে ট্রফি জিতে নেয় পার্ক সার্কাস ডন বস্কো। বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন লরেটো গার্লস ১৯-৭ পয়েন্টে পরাজিত করে লা মার্টিনিয়ার ফর গার্লসকে।

দুই বিভাগের চ্যাম্পিয়ন দলের কোচ সুহাস ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই কোচ সুহাসের জোড়া সাফল্য৷ দুই বিভাগের চ্যাম্পিয়ন্সরা উড়ে যাবে বেঙ্গালুরু৷ এখানে চ্যাম্পিয়ন হয়ে নভেম্বরে জাতীয় ইন্ডিয়ান ইন্টারস্কুল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে খেলতে যাবে ডন বক্সো ও লরেটো গার্লস৷ জাতীয় চ্যাম্পিয়ন স্কুলরা ডিসেম্বরে সুইজারল্যান্ডে আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে খেলার ছাড়পত্র পাবে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top