News Flash

  • Home
  • Uncategorized
  • জলের নিচ দিয়ে বাংলাদেশে পাচারকালে বিস্তর পরিমান কাঠ উদ্ধার, পলাতক বনদুস্যুরা
Image

জলের নিচ দিয়ে বাংলাদেশে পাচারকালে বিস্তর পরিমান কাঠ উদ্ধার, পলাতক বনদুস্যুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ই আগষ্ট৷৷ স্থলের পাশাপাশি জলেও এবার বড় ধরণের সাফল্য পেল নিরাপত্তারক্ষীরা৷ ঘটনা ঘটেছে সোনামুড়ায়৷

শুক্রবার আগরতলায় উদ্ধার করা হয়েছে বিস্তর পরিমানে কাঠ৷ ছবি নিজস্ব৷

ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে সোনামুড়ার শ্রীমন্তপুর বিএসএফ এবং বনকর্মীদের যৌথ অভিযানে ৫৫০ ফুট কাট এবং ১১৩টি ফাই উদ্ধাবর করেছেন বিএসএফ এবং বনকর্মীরা৷ বাজেয়াপ্তকৃত কঠের বাজারমূল্য আনুমানিক সাত লক্ষ টাকা৷ এদিনের অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মহকুমা বন আধিকারিক কুশ রায়৷ তাঁর সঙ্গে ছিলেন বিএসএফের আধিকারিকরাও৷ মহকুমা বন আধিকারিক কুশ রায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জলের নীচে দিয়ে কাঠ পাচার করতো বাংলাদেশি বনদস্যুরা৷ যদিও এখন পর্যন্ত এই পাচারকার্যের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ এদিকে দাবি উঠছে, অতিসত্বর বনদস্যুদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির৷
এদিকে, শুক্রবার রাজধানী আগরতলাতেও বন দপ্তরের কর্মীরা বেআইনীভাবে কাঠ পাচারকালে কিছু কাঠ বাজেয়াপ্ত করেছে৷ তবে এক্ষেত্রেও বন দপ্তরের কর্মীরা কাউকেই আটক করতে পারেনি৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top