News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপিই প্রার্থী দেবে
Image

লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপিই প্রার্থী দেবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট৷৷ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপি ও আইপিএফটির প্রার্থী নিয়ে যে জল্পনা চলছিল তা পরিস্কার হয়ে গিয়েছে৷ লোকসভার দুটি আসনেই বিজেপি প্রার্থী দিবে একক ভাবে৷ আইপিএফটি প্রার্থী দেবে না৷ শুক্রবার অসমের অর্থমন্ত্রী তথা নেডার আহ্বায়ক ডঃ হিমন্তবিশ্ব শর্মা আইপিএফটির সভাপতি এন সি দেববর্মার সাথে বৈঠক করেছেন৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির তরফে রাজ্য নেতা রাজীব ভট্টাচার্য৷ অন্যদিকে আইপিএফটির তরফে এন সি দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷ বৈঠকে দুই দলের মধ্যে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে আইপিএফটি কোন প্রার্থী দেবে না৷ বিজেপিই প্রার্থী দেবে৷ তবে এক্ষেত্রে একপ্রকার অঘোষিত শর্ত হিসেবে আইপিএফটি রেখেছে যে এডিসির নির্বাচনে আইপিএফটি প্রার্থী বাছাই সহ যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ এক্ষেত্রে বিজেপির তরফে তেমন কোন দাবী আপত্তি থাকবে না৷
প্রসঙ্গত, অগামী ১৮-১৯ আগষ্ট নয়াদিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক৷ ঐ বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top