News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যের আবর্তে পায়েল হত্যাকাণ্ড, গ্রেপ্তার এক
Image

রহস্যের আবর্তে পায়েল হত্যাকাণ্ড, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট৷৷ পূর্ব থানার সামনে পায়েল হত্যাকাণ্ডে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত ব্যক্তির নাম বলরাম বিশ্বাস৷ তার বাড়ি ক্যাম্পের বাজার৷ জানা গেছে, পুলিশ এই ঘটনায় কোনও মামলা নেয়নি৷ পরবর্তী সময়ে পায়েলের বৌদি থানায় অভিযোগ দায়ের করেন৷ পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে৷ তদন্ত শুরু করার পরক্ষনেই গ্রেফতার করা হয় বলরাম বিশ্বাসকে৷ বাকিদের নামধাম জানার জন্য ধৃত বলরামকে জিজ্ঞাসাবদ করছে পুলিশ৷ উল্লেখ্য জনৈক মহিলাকে পূর্ব থানার সামনে কতিপয় দুসৃকতকারী আক্রমণ করে তাঁর মাথা থেঁতলে খুন করেছে৷ মহিলাকে পিটিয়ে খুন করার পেছনে গভীর চক্রান্ত রয়েছে বলে জানা গেছে৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, ঘটনার দিন রাতে পায়েল দাস নামের ওই মহিলাকে পিকলু নামের জনৈক যুবক লাঠি এবং ইট দিয়ে মাথায় আঘাত করেছিল৷
সঙ্গে সঙ্গে আহত মহিলাকে প্রথমে আইজিএম হাসপাতালে, পরে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি৷ জিবি হাসপাতালে মারা যান পায়েল৷ পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনার পেছনে বলরাম বিশ্বাস ছাড়া শান্তি, শিপেন নামে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে৷ তারা সকলেই এন্ডিং (এক ধরনের জুয়া) ব্যবসার সাথে জড়িত৷ মোটরস্ট্যান্ড এলাকায় তারা এন্ডি ব্যবসা চালায়৷
অপরদিকে বিভিন্ন দোকানে কাজ করার সুবাদে পায়েলের পুলিশের সাথে এক সুসম্পর্ক তৈরি হয়েছিল৷ পুলিশের সোর্স হিসেবেও কাজ করত বলে সন্দেহ করত অনেকে৷ পুলিশ জানিয়েছে, আততায়ীরা ধরে নিয়েছিল, পায়েল পুলিশের কাজ করছে৷ সে কারণেই পায়েলকে এক ঘটনাচক্রে নৃশংসভাবে হত্যা করে তাদের পথ থেকে কাঁটা সরিয়ে দিয়েছে৷ অন্য এক সূত্রে জানা গেছে, আগামী এক -দু’দিনের মধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনে যুক্ত আরও কয়েকজনকে গ্রেফতার করতে পারে৷ এদিকে পুলিশের তদন্ত -প্রক্রিয়া নিয়ে দু’ধরনের কথা শোনা যাচ্ছে৷ কেউ বলেছেন, পুলিশ চাপে পরে অভিযুক্তদের ধরতে দৌড়ঝাঁপ চালাচ্ছে, আবার কেউ কেউ বলছেন, পুলিশ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য দু-একজনকে দরে নামকাওয়াস্তে তদন্ত চালাচ্ছে৷ তবে পায়েলের পরিবার এখন পুলিশের দিকে তাকিয়ে আছে এই হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরকে গ্রেফতার করতে পারে কিনা৷ তাদের অভিযোগ, থানা লাগোয়া জায়গায় পায়েলকে খুন করা হলেও পুলিশ বেরিয়ে আসেনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top