News Flash

  • Home
  • Uncategorized
  • সোমনাথ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির অবনতি
Image

সোমনাথ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির অবনতি

কলকাতা, ১০ আগস্ট (হি.স.) : গুরুতর অসুস্থ লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁকে ভেন্টিলেশনে রেখেছেন চিকিৎসকরা। গত জুন মাস থেকে বার্ধক্যজনিত নানা উপসর্গে ভুগছিলেন তিনি। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সোমনাথবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি বিচার করে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে এব্যাপারে মুখ খুলতে নারাজ সোমনাথবাবুর পরিবার।
গত ২৮ জুন মস্তিষ্কে রক্তক্ষরণের পর সোমনাথবাবুকে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের তরফে জানানো হয়, তার আগে বেশ কয়েকদিন ধরে চলাফেরা করতে পারছিলেন না সোমনাথবাবু। হাসপাতালে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম তাঁর শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top