News Flash

  • Home
  • Uncategorized
  • মোতিহারিতে সেপটিক ট্যাঙ্কে পড়ে গেল শিশু, বাঁচাতে গিয়ে মৃত্যু পাঁচজনের
Image

মোতিহারিতে সেপটিক ট্যাঙ্কে পড়ে গেল শিশু, বাঁচাতে গিয়ে মৃত্যু পাঁচজনের

পাটনা, ৯ আগস্ট (হি.স.): বিহারে সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়ে মৃত্যু হল পাঁচজনের| বিহারের মোতিহারি জেলার বনকটবা ব্লকের জীতপুর গ্রামের ঘটনা| ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও তদন্তকারী দল| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে জীতপুর গ্রামের বাসিন্দা একটি শিশু সেপটিক ট্যাঙ্কের কাছে খেলা করছিল| খেলা করার সময় আচমকাই সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় শিশুটি|
ওই শিশুটিকে বাঁচাতে ছুটে আসেন পাঁচজন| শিশুটিকে উদ্ধার করার সময় সেপটিক ট্যাঙ্ক থেকে নির্গত বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন পাঁচজনই| অসুস্থ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে তত্ক্ষণাত্ নিয়ে যাওয়া হয় নিকটবর্তী পিএইচসি হাসপাতালে, হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচজনকেই মৃত ঘোষণা করেন চিকিত্সকরা| মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top