News Flash

  • Home
  • Uncategorized
  • তিন দিনের সফরে ১৬ আগস্ট অসমে আসছেন সুমিত্রা মহাজন
Image

তিন দিনের সফরে ১৬ আগস্ট অসমে আসছেন সুমিত্রা মহাজন

গুয়াহাটি, ৮ আগস্ট (হি.স.) : তিনদিনের সফরসূচি নিয়ে আগামী ১৬ আগস্ট অসমে আসছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। সে অনুসারে এদিন গুয়াহাটি পৌঁছে শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র এবং অসম প্রশাসনিক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে অনুষ্ঠেয় কমনওয়েলথ্ পার্লিয়ামেন্ট কনফারেন্সে অংশগ্রহণ করার কথা সুমিত্রা মহাজনের।

এখানে উল্লেখ করা যেতে পারে, ১৬ আগস্ট থেকে অনুষ্ঠেয় কমনওয়েলথ্ পার্লিয়ামেন্ট কনফারেন্সে উত্তর-পূর্বাঞ্চলের সব সাংসদ এবং বিধায়করা অংশগ্রহণ করবেন। এছাড়া আরও কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন।

এ খবর দিয়েছেন অসম বিধানসভার অধ্যক্ষ হিতেন্র্থনাথ গোস্বামী। তিনি জানান, অনুষ্ঠেয় সম্মেলনে উত্তরপূর্বের জ্বলন্ত সমস্যাবলির উপর বিস্তারিত আলোচনা হবে। ওই আলোচনার নির্যাসের উপর ভিত্তি করে সমাধানসূত্রও বের করার প্রয়াস চালানো হবে। তাছাড়া গুয়াহাটিতে প্রস্তাবিত ‘স্পিকার রিচ ইনস্টিটিউট’ প্রসঙ্গেও আলোচনা করা হতে পারে। অধ্যক্ষ জানান, এ ব্যাপারে ইতিমধ্যে গত এক বছর আগে লোকসভার অধ্যক্ষের সঙ্গে যাবতীয় কথাবার্তা হয়ে গেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top