News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রমশ চাপে ইমরান, দু’টি আসনে জয়ের বিজ্ঞপ্তিতে স্থগিত
Image

ক্রমশ চাপে ইমরান, দু’টি আসনে জয়ের বিজ্ঞপ্তিতে স্থগিত

ইসলামাবাদ, ৮ আগস্ট (হি.স.): ক্রমশ চাপে পড়ছেন ইমরান খান। গত ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে পাঁচটি আসনের  মধ্যে দু’টিতে তাঁর জয়ের বিজ্ঞপ্তি স্থগিত করে দিল পাকিস্তানের নির্বাচনকমিশন। আগামী ১৪ বা ১৫ আগস্ট পাকিস্তানের  পরবর্তী  প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ দলের চেয়ারম্যানের। কমিশনের এই  পদক্ষেপ  তাঁর পরিকল্পনায় জল ঢেলেদিতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের আশঙ্কা।

বাকি তিনটি কেন্দ্রেও ইমরান খানের নির্বাচিত হওয়া নিয়েও কিছুটা হলেও সংসয় আছে। কারণ এই কেন্দ্রগুলিতে প্রথমে ইমরান  জয়ী  ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করলেও পরে পিছিয়ে আসে কমিশন।নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠায় ওই বিজ্ঞপ্তির  ওপর  কমিশন আপাতত স্থগিতাদেশ দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই তিন কেন্দ্রেও ইমরানের জয়ী  হওয়ার বিজ্ঞপ্তি বাতিল  হতে পারে।

সোমবারই পিটিআইয়ের বৈঠকে ইমরান খানকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে  পাক  নির্বাচন  কমিশনের নির্দেশ ইমরান শিবিরের অস্বস্তি বাড়াল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top