News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে ভারত পেট্রোলিয়ামের শোধনাগারে আগুন, আহত অন্তত ৪৫ জন
Image

মুম্বইয়ে ভারত পেট্রোলিয়ামের শোধনাগারে আগুন, আহত অন্তত ৪৫ জন

মুম্বই, ৮ আগস্ট (হি.স.): ভয়াবহ আগুন-আতঙ্ক মুম্বইয়ের চেম্বুরে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-আরএমপি প্ল্যান্টে| বুধবার বিকেল তিনটে নাগাদ আচমকাই জোরালো শব্দশোনা যায় চেম্বুর এলাকার মেহুল রোডে অবস্থিত ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-আরএমপি প্ল্যান্টে| বিস্ফোরণের পরই ভয়াবহ রূপ নিয়ে  ছড়িয়ে পড়ে  আগুনের লেলিহানশিখা| আগুন নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ন’টি ইঞ্জিন এবং দু’টি জাম্বো ট্যাঙ্কার| শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডে ঘটনায় আহত হয়েছেনঅন্ততপক্ষে ৪৫ জন| তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে|

দমকল সূত্রের খবর, বিকেল তখন তিনটে হবে, আচমকাই জোরালো শব্দ শোনা যায় চেম্বুরের মেহুল রোডে অবস্থিত ভারত পেট্রোলিয়ামের শোধনাগারে| বিস্ফোরণের পরই আগুন ধরে যায়, আগুননেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ন’টি ইঞ্জিন| ঘন্টাখানেকের চেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| কি কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে|

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আহতদের প্রত্যেককে চেম্বুরের ইনলেক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক তাকে আইসিইউওয়ার্ডে পাঠানো হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top