News Flash

  • Home
  • Uncategorized
  • মাদুরাইয়ে ৪৩টি ময়ূরের মর্মান্তিক মৃত্যু : তদন্ত শুরু করেছে বন দফতর
Image

মাদুরাইয়ে ৪৩টি ময়ূরের মর্মান্তিক মৃত্যু : তদন্ত শুরু করেছে বন দফতর

মাদুরাই, ৫ আগস্ট (হি.স.): তামিলনাড়ুর মাদুরাইয়ে একসঙ্গে ৪৩টি ময়ূরের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বন দফতর। উদ্বেগ প্রকাশ করেছেন পশু প্রেমীরা। একসঙ্গে ৪৩টি ময়ূরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে বন দফতর। রবিবার মাদুরাই ওয়াইল্ডলাইফ রেঞ্জ-এর অফিসের এস আরুমুগাম জানিয়েছেন, সম্ভবত বিষ মেশানো ধানশস্য খেয়েই মৃত্যু হয়েছে ৪৩টি ময়ূরের। ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে এসেছে। তদন্ত শুরু হয়েছে।

শনিবার সকালে মাদুরাইয়ের কোদিকুল্লাম এলাকায় ক্ষেতের উপর সার দিয়ে পড়ে থাকে ৪৩টি মেয়রের দেহ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিষ মেশানো ধানশস্য খেয়েই মৃত্যু হয়েছে ৪৩টি ময়ূরের। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। উদ্বিগ্ন পশু প্রেমীরাও। দোষীদের করা শাস্তির দাবি জানানো হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top