News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বশিক্ষার শিক্ষকদের শিক্ষামন্ত্রী জানালেন প্রশিক্ষিত হলেই নিয়মিতকরণ সম্ভব
Image

সর্বশিক্ষার শিক্ষকদের শিক্ষামন্ত্রী জানালেন প্রশিক্ষিত হলেই নিয়মিতকরণ সম্ভব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ প্রশিক্ষিত হলেই নিয়মিতকরণ সম্ভব৷ সর্বশিক্ষার শিক্ষকদের সাফ জানিয়ে দিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, প্রশিক্ষণহীন শিক্ষকদের চাকুরীতে নিয়মিত করা সম্ভব নয়৷ কারণ, এক্ষেত্রে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অনুমতি মিলবে না৷

এদিন সর্বশিক্ষার শিক্ষকদের এসোসিয়েশনের অনশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের দাবি, রাজ্য সরকার সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মতিকরণে আন্তরিক৷ কিন্তু, প্রশিক্ষণহীন কোন শিক্ষককেই চাকুরীতে নিয়মিত করা সম্ভব নয়৷ তাঁর কথায়, রাজ্যে সর্বশিক্ষার অন্তর্গত অস্নাতক ২৭১৬ জন এবং স্নাতক ২৭৬২ শিক্ষক রয়েছেন৷ তাঁদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা হল ২২০০ জন৷ ফলে, বাকিদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে৷

শিক্ষামন্ত্রীর বক্তব্য, সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা প্রশিক্ষিত হলে তবেই তাঁদের চাকুরীতে নিয়মিত করা সম্ভব হবে৷ কারণ, তখন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে সর্বশিক্ষায় নিযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের নিয়মিতকরণের জন্য প্রস্তাব পাঠানো যাবে৷ কেন্দ্রের অনুমতি মিললেই তাঁদের নিয়মিত করা হবে৷

শিক্ষামন্ত্রী এদিন সর্বশিক্ষার শিক্ষকদের আশ্বস্ত করেন, কেন্দ্র অর্থ বরাদ্দ না করলেও দুশ্চিন্তার প্রয়োজন নেই৷ কারণ, রাজ্য সরকার বাজেটে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ রেখেছে৷ কেন্দ্র অর্থ বরাদ্দ না করলে তাঁদের বেতন রাজ্য সরকার বহন করবে৷ সাথে তিনি যোগ করেন, এখনো কেন্দ্রের বরাদ্দ অর্থের সাথে রাজ্য আরো ৪৮ কোটি ৬ লক্ষ টাকা অতিরিক্ত বহন করছে৷ কারণ, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সমগ্র শিক্ষার অন্তর্গত প্রাথমিকের শিক্ষকদের জন্য ১৫০০০ টাকা এবং উচ্চ প্রাথমিকের শিক্ষকদের জন্য ২০০০০ টাকা বরাদ্দ করেছে৷ ফলে, রাজ্য সরকারকে ওই অতিরিক্ত অর্থ বহন করতে হচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top