News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারের ডেইলি ওয়ার্কারদের নিয়মিতকরণে পূর্বের একাধিক সিদ্ধান্ত বাতিল করা হয়েছে ঃ অর্থমন্ত্রী
Image

সরকারের ডেইলি ওয়ার্কারদের নিয়মিতকরণে পূর্বের একাধিক সিদ্ধান্ত বাতিল করা হয়েছে ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ ডি আর ডব্লিউ, কন্টিজেন্ট, ক্যাজুয়াল এবং পার্ট টাইম ওয়ার্কারদের নিয়মিতকরণে আপাতত কোন সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার৷ বরং, তাঁদের নিয়মিতকরণের ক্ষেত্রে শর্তাবলি সম্পর্কে পূর্বতন সরকারের গৃহীত একাধিক সিদ্ধান্ত বাতিল করা হয়েছে৷ চাকুরীতে স্বচ্ছতা আনার জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তাঁর কথায়, পূর্বতন সরকার অর্থ দপ্তর কিংবা মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই তাঁদের নিযুক্তি দিয়েছে৷ এমনকি, তাঁদের নিয়মিতকরণের শর্তাবলি নিয়েও নিময়নীতির তোয়াক্কা করেনি পূবর্তন সরকার৷ তাই পূর্বের সিদ্ধান্তগুলি বাতিল করা ছাড়া অন্য কোন উপায় ছিল না, বলেন অর্থমন্ত্রী৷

সম্প্রতি অর্থ দপ্তরের আন্ডার সেক্রেটারি এক মেমো ইস্যু করে জানান ডিআরডব্লিউ, কন্টিজেন্ট, ক্যাজুয়াল এবং পার্ট-টাইম ওয়ার্কারদের নিয়মিতকরণ সংক্রান্ত পূর্বে বিভিন্ন সময়ে গৃহীত ৬টি সিদ্ধান্ত বাতিল করা হয়েছে৷ এবিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য, অর্থদপ্তর এমনকি মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই পূর্বতন সরকার তাঁদের নিযুক্তি দিয়েছে৷ শুধু তাই নয়, তাঁদের নিয়মিতকরণে বিভিন্ন সময়ে সিদ্ধান্ত বদল করা হয়েছে৷ ফলে, বর্তমান সরকারের নিয়োগ নীতি অনুসারে তাঁদের নিয়মিতকরণের ক্ষেত্রে পূর্বের গৃহীত সিদ্ধান্তগুলি বাতিল করা ছাড়া কোন উপায় ছিল না৷

তাঁর কথায়, ডিআরডব্লিউ, কন্টিজেন্ট, ক্যাজুয়াল এবং পাট-টাইম ওয়ার্কারদের নিয়মিতকরণে কোন সিদ্ধান্ত এখন নেয়নি রাজ্য সরকার৷ কারণ, নতুন নিয়োগ পদ্ধতি অনুসারে কেবলমাত্র পরীক্ষার মাধ্যমেই চাকুরীতে নিযুক্তি দেওয়া যাবে৷ ফলে, তাঁদের নিয়মিতকরণের ক্ষেত্রে রাজ্য সরকারকে চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top