News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে খুনের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ
Image

গৃহবধূকে খুনের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের কাছে নন্দননগরে এক গৃহবধূকে খুন করে মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখার

গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে অপরাধীদের গ্রেপ্তারের দাবীতে শুক্রবার শহরের এসডিও চৌমুহনীতে পথ অবরোধ৷ ছবি নিজস্ব৷

অভিযোগ উঠেছে৷ মৃতার নাম সুপ্রিয়া দেবনাথ৷ বাড়ি নন্দননগরের এসডিও চৌমুহনীতে৷ এলাকাবাসীর অভিযোগ সুপ্রিয়াকে প্রথমে খুন করা হয়েছে৷ তারপর মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন৷ তাতে তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে সুপ্রিয়া আত্মহত্যা করেছে৷ কিন্তু, এই বিষয়টিকে মানতে নারাজ এলাকাবাসী৷
এলাকাবাসীর দাবী সুপ্রিয়াকে হত্যা করেছে তার শ্বশুর বাড়ির লোকজন৷ তাই অবিলম্বে শ্বশুর বাড়ির লোকদের গ্রেপ্তার করতে হবে৷ এলাকাবাসীর সাথে একমত মৃতার বাপের বাড়ির লোকজনও৷ স্থানীয়দের অভিযোগ পুলিশকে ম্যানেজ করে পার পাওয়ার চেষ্টা করছে মৃতার শ্বশুর বাড়ির লোকজন৷ মঙ্গলবার ঐ গৃহবধূকে হত্যা করা হয়েছিল৷ শুক্রবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি৷ অবিলম্বে শ্বশুরবাড়ির লোকদের গ্রেপ্তারের দাবীতে শুক্রবার এসডিও চৌমুহনীতে পথ অবরোধ করেন নারী পুরুষ শিশু কিশোর সকলে মিলে৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে বিশাল সংখ্যায় পুলিশ৷ দীর্ঘ কয়েক ঘন্টা পথ অবরোধ করে রাখেন এলাকাবাসী৷ পরে পুলিশের আশ্বাসে পত অবরোধ প্রত্যাহার করা হয়৷ অবরোধের ফলে ঐ সড়কে যানবাহন চলাচল এদিন ব্যহত হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top