News Flash

  • Home
  • Uncategorized
  • মেহুল চোকসিকে ‘ক্লিনচিট’ দিয়েছিল ভারতই, বিস্ফোরক দাবি অ্যান্টিগুয়া সরকারের
Image

মেহুল চোকসিকে ‘ক্লিনচিট’ দিয়েছিল ভারতই, বিস্ফোরক দাবি অ্যান্টিগুয়া সরকারের

সেন্ট জনস, ৩ অাগস্ট (হি.স.) : ঋণখেলাপি কান্ডে অভিযুক্ত ভারতীয় শিল্পপতি মেহুল চোকসিকে ‘ক্লিন চিট’ দিয়েছিল ভারতই, এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনল অ্যান্টিগুয়া সরকার। এই ক্যারাবিয়ান দ্বীপের মেহুল চোকসির নাগরিকত্ব বিষয়ে দেশের প্রশাসন স্পষ্ট জানায়, ভারতের পুলিশই এই হিরে ব্যবসায়ীকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে ক্লিনচিট দেয়। ২০১৭-য় অ্যান্টিগুয়া সরকার নাগরিকত্ব দেওয়ার আগে দেশ ছেড়ে পালানো ব্যবসায়ী মেহুল চোকসির ব্যাকগ্রাউন্ড নিয়ে দেশের প্রশাসন খোঁজখবর করেছিল বলে দাবি করেছে। এদেশ থেকে ক্লিনচিট পাওয়ার পরই নাগরিকত্বে সায় দেয় তারা।

সেই সময় মেহুল চোকসিকে সেবি ক্লিনচিট দিয়েছিন বলে দাবি অ্যান্টিগুয়ার। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সেবি। মেহুল চোকসির ব্যাকগ্রাউন্ড জানতে চেয়ে অ্যান্টিগুয়ার কাছ থেকে কোনও অনুরোধ তাদের কাছে আদৌ আসেনি বলে দাবি করেছে সেবি। নীরব মোদীর ঘনিষ্ঠ সহযোগী মেহুল চোকসি ভারত সরকারের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিদেশমন্ত্রকের আঞ্চলিক দফতরের ছাড়পত্র নাগরিকত্বের আবেদনের সঙ্গে জমা দেন। অ্যান্টিগুয়া তাঁর সম্পর্কে খোঁজ খবর করে আপত্তিজনক কিছু পায়নি বলে দাবি তাদের।

ইন্টারপোলের কাছেও মেহুল চোকসি সম্পর্কে তারা খোঁজখবর নিয়েছিল বলে জানিয়েছে এই ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র। ২০১৭-র নভেম্বরেই অ্যান্টিগার নাগরিকত্ব পেয়ে যান মেহুল চোকসি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top