News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি : তৃণমূলের পাগলামি বন্ধ হোক, মন্তব্য দিলীপ ঘোঘের
Image

এনআরসি : তৃণমূলের পাগলামি বন্ধ হোক, মন্তব্য দিলীপ ঘোঘের

কলকাতা, ৩ আগস্ট (হি.স.): তৃণমূল কংগ্রেসের পাগলামী রাজনীতি বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট দাবি, কারও নাম অসমের নাগরিকপঞ্জী থেকে জোর করে বাদ দেওয়া হয় নি।

শুক্রবার দিলীপবাবু কলকাতায় বলেন, “পার্থ বাবুরা অসমের এনআরসি নিয়ে যে রাজনীতি করছেন, তা বাংলা, দেশ বা মানুষের স্বার্থে নয়। “ শনি-রবি তৃণমূল কংগ্রেসের ডাকা কালা দিবস প্রসঙ্গে তিনি বলেন, “যাঁরা শিলচরে গিয়ে মুখ কালো করে এলেন তারা কি করে কালা দিবস পালন করবে? পাগলামী রাজনীতি বন্ধ হওয়া উচিত। কালা দিবসের কি আছে, ‘বুরি নজরবালা তেরা মুখ কালা।’

মমতার জিদে সব শেষ হয়ে যাবে। এ কথা জানিয়ে দিলীপবাবু বলেন, অসমে যে কেউ যান কোনও অসুবিধা নেই। কিন্তু ওখানে উত্তেজনার তৈরির উদ্দেশ্যে তৃণমূলের জনপ্রতিনিধিরা গিয়েছিলেন। তাই পুলিশ তাঁদের আটকিয়েছে। ওখানে যাঁরা তৃণমূলে ছিলেন তাঁরা পদত্যাগ করেছেন। আমার মনে হয় তারা বিজেপিতে যোগ দেবেন। ওখানে গিয়ে লাভ নেই। তৃণমূল ওখানে উঠে গেছে।”

তৃণমূল নেত্রীদের হেনস্থার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ভিডিওতে দেখা গেছে পুলিশ হাত জড়ো করছে। আর কী করবে? ওনারা তো মারধোর করেন এখানে। মেরে গাছে ঝুলিয়ে দেন। ওনারা আবার কি গণতন্ত্রের কথা বলছেন?

এদিকে রাজ্য বিজেপি সম্পাদক সায়ন্তন বসু এ দিন অভিযোগ করেন, কয়েকদিন ধরে প্রচারমাধ্যমগুলি তৃণমূলের মুখপত্রে পরিণত হয়েছে। এক মন্ত্রী বিভ্রান্তিকর, বিভাজনমূলক তথ্য পরিবেশন করেছেন। তা আমরা খারিজ করছি। যে ৪০ লক্ষের নাম তালিকায় নেই তাদের মধ্যে কে হিন্দু কে মুসলিম তা অসম বা কেন্দ্র সরকার প্রকাশ করেন নি।

তাহলে ওই মন্ত্রী এই তথ্য পেলেন কোথা থেকে?

কিছু বুদ্ধিজীবী এ প্রসঙ্গে প্রকাশ্যেই বিজেপি-র সমালোচনা করছেন। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সায়ন্তনবাবু বলেন, “বুদ্ধিজীবীরা হয় ইতিহাস না জেনে কথা বলছেন। না হলে তারা মুর্খজীবী। আমাদের উদ্বাস্তু সেল এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে কর্মসূচী দেবে।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top