News Flash

  • Home
  • Uncategorized
  • এবার অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর তৃণমূলের
Image

এবার অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর তৃণমূলের

কলকাতা, ৩ অাগস্ট (হি.স.) : অসমে এনসিঅার খসড়ায় উস্কানিমূলক প্ররোচনার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার এফআইআর দায়ের করে অসম পুলিশ। এবার তার পাল্টা পদক্ষেপ নিল তৃণমূল৷ শুক্রবার শিলচর থেকে তৃণমূল প্রতিনিধিদল কলকাতায় ফিরে তৃণমূলের পক্ষ থেকে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের বিরুদ্ধে এফআফআর দায়ের করা হল৷ শিলচর বিমানবন্দরে হেনস্থার অভিযোগে বিধায়ক মহুয়া মৈত্র আলিপুর থানায় এদিন একটি পৃথক অভিযোগ দায়ের করেন৷ অন্যদিকে দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও মমতা বালা ঠাকুর বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন৷

বৃহস্পতিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে অসমে যায় তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন মহুয়া মৈত্র, সুখেন্দু শেখর রায়, ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, মমতা বালা ঠাকুর প্রমুখ। শিলচর বিমানবন্দরে নামতেই পুলিশ তাদের ঘিরে ফেলে বলে অভিযোগ৷ তাদেরকে বাইরে বেরোতে না দেওয়ায় মহিলা সাংসদের সঙ্গে অসম পুলিশের ধস্তাধস্তি শুরু হয়৷ শেষ পর্যন্ত শুক্রবার সকালের বিমানে কলকাতায় ফেরেন তারা৷ এই ঘটনার প্রতিবাদে অাগামীকাল শনিবার ও রবিবার দুদিন তৃণমূল রাজ্য জুড়ে কালা দিবস পালন করবে বলে দলের তরফে জানানো হয়েছে৷ জেলায় জেলায়, ব্লকে ব্লকে কালো ব্যাজ পড়ে পালন হবে কালা দিবস৷ সকল মানুষকে সামিল হওয়ার আহবান জানায় তৃণমূল সরকার৷ তারপর অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনটি পৃথক অভিযোগ দায়ের করেন৷

প্রসঙ্গত, বৃহস্পতিবারই দলীয় প্রতিনিধিদের সঙ্গে পুলিশের এমন আচরণকে ‘সুপার এমারজেন্সি’ হিসাবে বর্ণনা করেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। পাশাপাশি, অসমে নাগরিক পঞ্জিকরণের ফলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি বলেও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাদের একাংশের প্রশ্ন, এমন মন্তব্যের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন মামলা দায়ের করা হবে না।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top