News Flash

  • Home
  • Uncategorized
  • এসডিএম অফিসে অগ্ণিকান্ডের সুষ্ঠু তদন্তের নির্দেশ উপমুখ্যমন্ত্রীর
Image

এসডিএম অফিসে অগ্ণিকান্ডের সুষ্ঠু তদন্তের নির্দেশ উপমুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ অমরপুর এসডিএম অফিসে অগ্ণিকান্ডের ঘটনার খোঁজ খবর নিতে ঘটনাস্থলে গেলেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা৷ তিনি সেখানে গিয়ে পুলিশের পদস্থ আধিকারীক এবং মহকুমা প্রশাসনের আধিকারীকদের সাথে আলোচনা করেছেন৷ অগ্ণিকান্ডের বিষয়ে বিস্তারিত তথ্য নিয়েছে৷ অভিযোগ উঠেছে এটি কোন দুর্ঘটনাজনিত অগ্ণিকান্ড নয়, এটি নাশকতামূলক হতে পারে বলে আশঙ্কা৷ এই প্রেক্ষিতে উপমুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারীকদের নির্দেশ দিয়েছেন সুষ্ঠু তদন্ত করে দেখার জন্য৷
প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাতে অমরপুরের এসডিএম অফিসে অগ্ণিকাণ্ডের রহস্য ক্রমশ ঘণীভূত হচ্ছে৷ নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এবং অনেক গোপন ফাইলপত্র পুড়িয়ে ফেলার জন্য ঘটনা বলে অনুমান করা হচ্ছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, এই অগ্ণিকাণ্ডের বিষয়ে এসডিএম অরুণ রায়ের ভূমিকা নিয়েও সংশয় দেখা দিয়েছে৷ এই অগ্ণিকাণ্ডের বিষয়ে সমস্ত তথ্য বের করা এবং এই অগ্ণিকাণ্ডের কারণ সম্পর্কে এক উচ্চপর্যায়ের তদন্তের দাবি উঠেছে৷ উল্লেখ্য, মঙ্গলবার আনুমানিক রাত ১১ টা ২০ মিনিট নাগাদ অমরপুর এসডিএম অফিসে আগুন লাগে৷ আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পাওয়া মাত্রই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে৷ কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তে থাকায় কিছুতেই দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনতে পারছিল না৷ তখন খবর পেয়ে দমকলের আরও তিনটি ইঞ্জিন আসে৷ কিন্তু তথক্ষণে অফিসের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল৷ আগুনে পুড়ে ছাই হয়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top