News Flash

  • Home
  • Uncategorized
  • রোহিঙ্গা ইস্যুতে সুগত বসুর মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা কিরেন রিজিজুর
Image

রোহিঙ্গা ইস্যুতে সুগত বসুর মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): রোহিঙ্গা ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদ সুগত বসুর বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।

মঙ্গলবার সংসদদের উভয়কক্ষ লোকসভা এবং রাজ্যসভায় রোহিঙ্গা ইস্যু ও অসমের এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) প্রসঙ্গে উত্তাল হয়ে ওঠে। এবিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ সুগত বসু বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য বিদেশমন্ত্রকের তরফ থেকে ‘অপারেশন ইনসানিয়ত’ গ্রহণ করা হয়েছে। ভারতে ৪০,০০০ রোহিঙ্গা রয়েছে। আমরা কি ‘ইনসানিয়ত’ বা মানবতা শুধুমাত্র বাংলাদেশে বসবাসীকারী রোহিঙ্গাদের দিকে দেখাবো? ভারতের বসবাসীকারী রোহিঙ্গাদের সেই ইনসানিয়ত কেনও দেখাবো না আমরা? এর প্রক্ষেতি এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, তাঁর(সুগত বসুর) এই বক্তব্য দুর্ভাগ্যজনক। ভারতই সম্ভবত একমাত্র দেশ যারা উদ্বাস্তুদের প্রতি নরম মনোভাব দেখিয়েছে। রোহিঙ্গারা মায়ানমারে ফিরে গেলে তাদের পুর্নবাসনের যাবতীয় সাহা্য্য ভারত করবে।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, বিএসএফ এবং অসম রাইফেলসকে মোতায়েন করা হয়েছে। যাতে করে রোহিঙ্গারা ঢুকতে না পারে। যে রাজ্যগুলিতে রোহিঙ্গারা রয়েছে তাদের নির্দেশ দেওয়া হয়েছে রোহিঙ্গাদের চলাফেরার উপর নজর রাখতে। পাশাপাশি তারা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top