News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে কোনও স্থান নেই, বললেন শাহনওয়াজ হুসেন
Image

অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে কোনও স্থান নেই, বললেন শাহনওয়াজ হুসেন

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.) : ভারত কোনও ধর্মশালা নয়। অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে কোনও স্থান নেই। অসমে প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র পূর্নাঙ্গ খসড়া নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন বিজেপির জাতীয় মুখপাত্র তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেন।

সোমবার অসমে প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র পূর্নাঙ্গ খসড়া নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন বিজেপির জাতীয় মুখপাত্র তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেন। খসড়া তালিকা থেকে ৪০ লক্ষ মানুষের বাদ পড়ায় তিনি বলেন, বিদেশের বহু মানুষ কাজের জন্য আসেন। কিন্তু আইনগত ভাবে তারা দেশের বাসিন্দা হয়ে যেতে পারেন না। অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে কোনও স্থান নেই। তিনি বলেন, দেশে অনুপ্রবেশের সমস্যা প্রথম থেকেই রয়েছে। একইসঙ্গে তিনি বলেন, ভারত কোনও ধর্মশালা নয়, যে কেউ আসবে আর তার দায় দেশের মানুষকে নিতে হবে।

প্রসঙ্গত, অসমের ২ কোটি ৮৯ লক্ষ ৮৩ হাজার ৬৭৭ নাগরিককে বৈধ বলে লিপিবদ্ধ করা হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-তে। আজ ৩০ জুলাই সকাল দশটায় প্রকাশিত হয়েছে বহু প্রতীক্ষিত জাতীয় নাগরিকপঞ্জি নবায়িত পূর্ণাঙ্গ খসড়া। খসড়ায় ২ কোটি ৮৯ লক্ষ ৮৩ হাজার ৬৭৭ নাগরিককে বৈধ হওয়ার বিপরীতে ৪০ লক্ষ ৭ হাজার ৭০৮ জনের নাম অন্তর্ভুক্ত হয়নি। এনআরসি-র জন্য আবেদন করেছিলেন ৩ কোটি ২৯ লক্ষ ৯১ হাজার ৩৮৫ জন। আরজিআই এস শৈলেশ এবং প্রতীক হাজেলা গুয়াহাটির এনআরসি সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেছেন এনআরসি-র নবায়িত খসড়া।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top