নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ টিএসআর-এর এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক সুকটি চালক৷ আহত সুকটি চালকের
একটি পা টিএসআর-এর গাড়ির চাকার নীচে পিষে গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলায় একটি বিলাসবহুল হোটেল সংলগ্ণ এলাকায়৷ জানা গেছে, সুকটি চালক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় পেছন দিক দিয়ে টিএসআরের গাড়িটি তাঁকে ধাক্কা মারে৷ এতে মাটিতে পড়ে গিয়ে সুকটির চালকের একটি পা গাড়ির চাকার নীচে পড়ে যায়৷ চিৎকার করতে থাকেন সুকটির চালকটি৷ পথচারীরা সঙ্গে সঙ্গে একটি গাড়িতে করে আহত সুকটি চালককে জিবি হাসপাতালে নিয়ে যান৷ তাঁর অবস্থা আশঙ্কাজন৷ এদিকে এ ঘটনায় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পড়েন৷ স্থানীয় জনগণ টিএসআর এর গাড়িটিকে আটক করে৷ আটক গাড়িটির নম্বর টিআর০১সি০৮৩০ ৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে৷
টিএসআর-এর এক গাড়ির ধাক্কায় ঘায়েল সুকটি চালক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















