News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআর-এর এক গাড়ির ধাক্কায় ঘায়েল সুকটি চালক
Image

টিএসআর-এর এক গাড়ির ধাক্কায় ঘায়েল সুকটি চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷  টিএসআর-এর এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক সুকটি চালক৷ আহত সুকটি চালকের একটি পা টিএসআর-এর গাড়ির চাকার নীচে পিষে গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলায় একটি বিলাসবহুল হোটেল সংলগ্ণ এলাকায়৷ জানা গেছে, সুকটি চালক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় পেছন দিক দিয়ে টিএসআরের গাড়িটি তাঁকে ধাক্কা মারে৷ এতে মাটিতে পড়ে গিয়ে সুকটির চালকের একটি পা গাড়ির চাকার নীচে পড়ে যায়৷ চিৎকার করতে থাকেন সুকটির চালকটি৷ পথচারীরা সঙ্গে সঙ্গে একটি গাড়িতে করে আহত সুকটি চালককে জিবি হাসপাতালে নিয়ে যান৷ তাঁর অবস্থা আশঙ্কাজন৷ এদিকে এ ঘটনায় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পড়েন৷ স্থানীয় জনগণ টিএসআর এর গাড়িটিকে আটক করে৷ আটক গাড়িটির নম্বর টিআর০১সি০৮৩০ ৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top