News Flash

  • Home
  • Uncategorized
  • কার্গিল বিজয় দিবসে সিআরপিএফ বাঙ্কার লক্ষ্য করে গ্রেনেড হামলা জঙ্গিদের, জখম তিন জওয়ান
Image

কার্গিল বিজয় দিবসে সিআরপিএফ বাঙ্কার লক্ষ্য করে গ্রেনেড হামলা জঙ্গিদের, জখম তিন জওয়ান

শ্রীনগর, ২৬ জুলাই (হি.স.) : কার্গিল বিজয় দিবসের দিনেই কাশ্মীরে আক্রান্ত সিআরপিএফ জওয়ানেরা। বৃহস্পতিবার দুপুরের আধা সেনা জওয়ানদের বাঙ্কার লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ল জঙ্গিরা।
এদিন ঘটনাটি ঘটে কাশ্মীরের অনন্তনাগ জেলায়। ওই জেলার বিজবেহারার জেরপোরা এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বাঙ্কার লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। শেষ পাওয়া খবর অনুসারে এই হামলায় তিন জন আধা সেনা জওয়ান জখম হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, এদিনই শ্রীনগর থেকে চার জঙ্গিকে গ্রেফতার করেছে শ্রীনগর পুলিশ। মধ্য কাশ্মীরের ডিআইজি ভি কে বিদরি সাংবাদিকদের জানান, গত ২৫ ফেব্রুয়ারি শ্রীনগরের সৌরায় পুলিশ ছাউনিতে হামলা চালিয়েছিল ওই জঙ্গিরা। হামলায় শহিদ হয়েছিলেন কনস্টেবল ফারুক আহমেদ। তাঁর রাইফেলও ছিনিয়ে পালিয়ে গিয়েছিল আততায়ীরা।
অন্যদিকে এদিন সেনা-জঙ্গি সংঘর্ষে জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় নিকেশ হয়েছে এক জঙ্গি। এদিন সকালে গোপন সূত্রে জাানা গিয়েছে, কুপওয়াড়া জেলার হান্দোয়ারার চওক সুগন এলাকায় কমপক্ষে তিন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালিয়েছিল সেনা এবং পুলিশ। বাহিনীকে এগোতে দেখে গুলি চালায় জঙ্গিরা। বাহিনী তৎক্ষণাৎ পাল্টা জবাব দেয়। এলাকা ঘিরে ফেলে গুলির লড়াই শুরু হলে এক জঙ্গি খতম হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৬ জুলাই কারগিল যুদ্ধের বিজয়লাভ করে ভারতীয় সেনা। সেই কারণে দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top