নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ জুলাই৷৷ তেলিয়ামুড়ায় রেলওয়ে ট্র্যাকে এক ব্যক্তির দু-টুকরো মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি
হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে তেলিয়ামুড়ার অফিসটিলা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার সকালে তেলিয়ামুড়া রেললাইনে এক ব্যক্তির কাটা দেহ দেখতে পান রেলকর্মীরা৷ সে সময় তারা রেলওয়ে ট্র্যাকের কাজ করছিলেন৷ মৃতদেহ দেকতে পেয়ে সঙ্গে সঙ্গে তারা রেল পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে৷ এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম লিটন দাস(৩২)৷ বাড়ি এলাকার ডিএম কলোনিতে৷ পুলিশ আরও জানিয়েছে, মৃত ব্যক্তি লিটন তিন বিয়ে করেছেন৷ বর্তমানে একাই বাড়িতে থাকতেন তিনি৷ তবে মৃত্যুর কারণে নিয়ে পুলিশ এখনও কিছুই বলেনি৷ কারণ মৃতদেহ প্রাপ্তির সময় এবং মৃতদেহের ধরন দেখে পুলিশ এটি রেলে কাটা দেহ বলে মনে করছে না৷ এটা আত্মহত্যা না পরিকল্পিত খুন এব ব্যাপারে ময়না তদন্তের পরেই সব কিছু বোঝা যাবে বলে পুলিশ জানিয়েছে৷

তেলিয়ামুড়ায় রেললাইনে এক ব্যক্তির দ্বিখন্ডিত মৃতদেহ উদ্ধার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















