News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় রেললাইনে এক ব্যক্তির দ্বিখন্ডিত মৃতদেহ উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় রেললাইনে এক ব্যক্তির দ্বিখন্ডিত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ জুলাই৷৷ তেলিয়ামুড়ায় রেলওয়ে ট্র্যাকে এক ব্যক্তির দু-টুকরো মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে তেলিয়ামুড়ার অফিসটিলা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার সকালে তেলিয়ামুড়া রেললাইনে এক ব্যক্তির কাটা দেহ দেখতে পান রেলকর্মীরা৷ সে সময় তারা রেলওয়ে ট্র্যাকের কাজ করছিলেন৷ মৃতদেহ দেকতে পেয়ে সঙ্গে সঙ্গে তারা রেল পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে৷ এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম লিটন দাস(৩২)৷ বাড়ি এলাকার ডিএম কলোনিতে৷ পুলিশ আরও জানিয়েছে, মৃত ব্যক্তি লিটন তিন বিয়ে করেছেন৷ বর্তমানে একাই বাড়িতে থাকতেন তিনি৷ তবে মৃত্যুর কারণে নিয়ে পুলিশ এখনও কিছুই বলেনি৷ কারণ মৃতদেহ প্রাপ্তির সময় এবং মৃতদেহের ধরন দেখে পুলিশ এটি রেলে কাটা দেহ বলে মনে করছে না৷ এটা আত্মহত্যা না পরিকল্পিত খুন এব ব্যাপারে ময়না তদন্তের পরেই সব কিছু বোঝা যাবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top