News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্রায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৫
Image

আগ্রায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৫

আগ্রা, ২৪ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন আরও একজন| সবমিলিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও অন্ততপক্ষে ৮ জন ঝলসে গিয়েছেন, গুরুতর জখম অবস্থায় ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোমবার রাত ন’টা নাগাদ আগ্রার ইরাদতনগর থানার অন্তর্গত ডার্কি গ্রামে অবস্থিত একটি বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে ডার্কি গ্রামের বাসিন্দা হিম্মত সিং-এর বাড়ি|

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে সন্নিহিত বেশ কয়েকটি বাড়ি| গ্রামবাসীরা হিম্মত সিং-এর বাড়িতে ছুটে এসে দেখেন গোটা ঘর তছনছ অবস্থায় রয়েছে, আগুনে ঝলসে বেশ কয়েকজন ঘরের ভিতরেই পড়ে রয়েছেন| অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নীধি শ্রীবাস্তব জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, এছাড়াও জখম হয়েছেন পাঁচজন| যদিও ডার্কি গ্রামের প্রধান রবি দাবি করেছেন, মৃতের সংখ্যা হল পাঁচজন| মৃতদের নাম হল, গিরিরাজ সিং (৬১), কমল সিং (৪৫), মহাবীর সিং (৪৫) এবং ওম প্রকাশ (২৭)| একজনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| জখম হয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে পাঁচজন হলেন-রিঙ্কি (১৪), রাজবীর, মমতা, মহেন্দ্র এবং ঝুনি লাল| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে রান্নার করার সময় গ্যাস লিকেজ হওয়ার কারণেই সম্ভবত এই বিস্ফোরণ| মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top