News Flash

  • Home
  • Uncategorized
  • বালতাল রুট আপাতত বন্ধ, জম্মু থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন ১,২৮২ জন তীর্থযাত্রী
Image

বালতাল রুট আপাতত বন্ধ, জম্মু থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন ১,২৮২ জন তীর্থযাত্রী

জম্মু, ২৪ জুলাই (হি.স.): বিগত কয়েক দিনের মতো মঙ্গলবারও জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলেন অনন্তপক্ষে ১,২৮২ জন তীর্থযাত্রী| বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হয়েছে জুন মাসের ২৮ তারিখ থেকে, মঙ্গলবার পর্যন্ত ২.৪৫ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| মঙ্গলবার অমরনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরও ১,২৮২ জন তীর্থযাত্রী|
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক আধিকারিকের কথায়, কড়া নিরাপত্তা বেষ্টনীতে মঙ্গলবার ভোরে জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ১,২৮২ জন তীর্থযাত্রী| ১,২৮২ জন তীর্থযাত্রীদের মধ্যে অধিকাংশ তীর্থযাত্রী পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাকি তীর্থযাত্রীরা বালতাল বেসক্যাম্প অভিমুখে রওনা দিয়েছেন| উল্লেখ্য, শ্রাবণ পূর্ণিমার পুন্যাতিথিতে আগামী ২৬ আগস্ট সমাপ্ত হবে বার্ষিক অমরনাথ যাত্রা|
এমতাবস্থায় বালতাল রুট থেকে সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হল অমরনাথ যাত্রা| এছাড়াও বালতাল থেকে হেলিকপ্টার পরিষেবাও সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে| তবে, পহেলগাঁও রুট থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তীর্থযাত্রীরা| প্রশাসন সূত্রের খবর, সোমবার রাতের প্রবল বর্ষণের কারণে বালতাল রুট থেকে অমরনাথ যাওয়ার পথ পিছল হয়ে গিয়েছে| সেই কারণে সাময়িকের জন্য বালতাল রুট থেকে অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে| সাময়িকের জন্য বন্ধ রাখা হয়েছে হেলিকপ্টার পরিষেবাও|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top