News Flash

  • Home
  • Uncategorized
  • আলোয়ার কাণ্ডে লোকসভায় সরব কংগ্রেস
Image

আলোয়ার কাণ্ডে লোকসভায় সরব কংগ্রেস

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): আলওয়ার গণপিটুনি কাণ্ডে লোকসভায় সরব কংগ্রেস। সোমবার লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি তুলে ধরেন কংগ্রেস সাংসদ করণ সিং যাদব। এই নিয়ে চতুর্থবার রাজস্থানে এরকম ঘটনা ঘটল বলে জানান তিনি।
এদিন লোকসভার জিরো আওয়ারে কংগ্রেস সাংসদ করণ সিং যাদব বলেন, যারা নিজেদের ‘গোরক্ষক’ হিসেবে পরিচয় দেয় তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে সরব হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশ সময় নষ্ট করেছে। তার জেরে মৃত্যু হয় ওই ব্যক্তির। রাজস্থানে এমন ঘটনা এই নিয়ে চতুর্থবার ঘটল বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে আলওয়ার গণপিটুনি কাণ্ডে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীমন্ত্রী কিরেন রিজিজু বলেন, কেন্দ্রের তরফ থেকে দেশের সমস্ত রাজ্যগুলিকে ‘গণপিটুনির’ ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখার জন্য সুপারিশ করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার রাতে রাজস্থানের আলোয়ার জেলার লালাওয়ান্ডি গ্রামে গরু পাচার সন্দেহে বছর ২৮এর আকবর নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। পরে তার মৃত্যু হয়।এদিন দেশজুড়ে ধর্ষণকাণ্ড নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। লোকসভায় তিনি কাঠুয়া কাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। কাঠুয়া, উন্নাও, মান্ধসোরের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top