নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২২ জুলাই৷৷ মদের আসরে বাকবিতন্ডা থেকে এক ব্যক্তিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হল৷ মৃত ব্যক্তির নাম দিলীপ কর (৪৮)৷ ঘটনা শনিবার গভীর রাতে খোয়াই থানা এলাকার আমতলি গ্রামে৷ কোয়াই মহকুমা পুলিশ
অধিকারিক অনির্বাস দাস জানান শনিবার রাতে এলাকারই বাসিন্দা রাজকুমার তাঁতী দিলীপ করের ঘরে বসে দিলীপ করকে নিয়ে মদ্যপানের আসর বসায়৷ এই মদ্যপানের আসরে দুই জনের মধ্যে বাকবিতন্ডা হ৷ বাগবিতন্ডা থেকেই রাজকুমার তাঁতী লাঠি দিয়ে দিলীপ করের মাথায় আঘাত করে৷ সাথে সাথে দিলীপ কর ঘরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে৷ রবিবার সকালে গ্রামের মানুষের নজরে আসলে পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে৷ চিকীৎসকরা দিলীপ করকে মৃত বলে ঘোষণা করে৷ এদিকে শনিবার দিলীপ করের পরিবারের লোকজন বাড়িতে ছিলনা৷ এই ঘটনায় অভিযুক্ত রাজকুমার তাঁতীকে পুলিশ গ্রেপ্তার করে৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷
খোয়াইয়ে মদের আসরে খুন এক ব্যক্তি
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















