News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে মদের আসরে খুন এক ব্যক্তি
Image

খোয়াইয়ে মদের আসরে খুন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২২ জুলাই৷৷ মদের আসরে বাকবিতন্ডা থেকে এক ব্যক্তিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হল৷ মৃত ব্যক্তির নাম দিলীপ কর (৪৮)৷ ঘটনা শনিবার গভীর রাতে খোয়াই থানা এলাকার আমতলি গ্রামে৷ কোয়াই মহকুমা পুলিশ অধিকারিক অনির্বাস দাস জানান শনিবার রাতে এলাকারই বাসিন্দা রাজকুমার তাঁতী দিলীপ করের ঘরে বসে দিলীপ করকে নিয়ে মদ্যপানের আসর বসায়৷ এই মদ্যপানের আসরে দুই জনের মধ্যে বাকবিতন্ডা হ৷ বাগবিতন্ডা থেকেই রাজকুমার তাঁতী লাঠি দিয়ে দিলীপ করের মাথায় আঘাত করে৷ সাথে সাথে দিলীপ কর ঘরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে৷ রবিবার সকালে গ্রামের মানুষের নজরে আসলে পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে৷ চিকীৎসকরা দিলীপ করকে মৃত বলে ঘোষণা করে৷ এদিকে শনিবার দিলীপ করের পরিবারের লোকজন বাড়িতে ছিলনা৷ এই ঘটনায় অভিযুক্ত রাজকুমার তাঁতীকে পুলিশ গ্রেপ্তার করে৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top