News Flash

  • Home
  • Uncategorized
  • লেফুঙ্গায় বিএসি চেয়ারম্যান বদল, বৃহত্তর আন্দোলনের হুঙ্কার আইপিএফটির
Image

লেফুঙ্গায় বিএসি চেয়ারম্যান বদল, বৃহত্তর আন্দোলনের হুঙ্কার আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷  মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পর কিছুদিন বন্ধ ছিল। কিন্তু আবার সমহিমায় ফিরে এল ক্ষমতাসীন বিজেপির জোটসঙ্গী আইপিএফটি। দল আবার বৃহত্তর আন্দোলনে যাবার হুঙ্কার দিতে শুরু করেছে।জানা গেছে, বেশ কিছুদিন ধরে বিএসি চেয়ারম্যান বদলের দাবি নিয়ে সক্রিয় ছিল আইপিএফটি। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে আন্দোলন সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এখন আবার স্থানীয় আইপিএফটি-র নেতৃত্বরা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল।উল্লেখ্য, গত ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত লেফুঙ্গা ব্লকে তালা ঝুলেছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর বিপ্লবকুমার দেবের সঙ্গে আলোচনার মধ্যে মীমাংসা হয়ে যাওয়ার পর ১৩ জুন তালা খুলে দেওয়া হয়। আইপিএফটির স্থানীয় নেতারা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় তাঁরা সন্তুষ্ট। তাই পরে তালা খুলে দেওয়া হয়।এদিকে স্থানীয় আইপিএফটির নেতৃত্বরা জানান, যদি চলতি সপ্তাহের মধ্যে বিএসি চেয়ারম্যানের বদল না হয় তা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। কোনও অবস্থাতেই তাঁরা বিজেপির নেতাকে এই পদে মেনে নেবে না। কারণ এলাকায় আইপিএফটির শক্তি বেশি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top