News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে নারীদের প্রতি অপরাধ বেড়ে যাওয়ার ঘটনায় রাজ্য সরকারের নিন্দায় সরব তেজস্বী যাদব
Image

বিহারে নারীদের প্রতি অপরাধ বেড়ে যাওয়ার ঘটনায় রাজ্য সরকারের নিন্দায় সরব তেজস্বী যাদব

পাটনা, ১৬ জুলাই (হি.স.): রাজ্যজুড়ে নারীদের প্রতি অপরাধ বেড়ে যাওয়া প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করলেন আরজেডি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এই প্রসঙ্গে রাজ্য প্রশাসনেরনিষ্ক্রিয়তার দিকে আঙ্গুল তুলে তেজস্বী যাদব দাবি করেন বিহার এবং গণধর্ষণ সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার মাইক্রো ব্লোগিং সাইট ট্যুইটারে তেজস্বী যাদব লেখেন, বিহার এবং গণধর্ষণ এখন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই জঙ্গল রাজ নিয়ে আলোচনা হচ্ছে না। নীতীশকাকু লুঠেরাদের সরকার চালাচ্ছে। ধর্ষণ এবং অপরাধ বেড়ে যাওয়ার জন্য এদের লজ্জা হওয়া উচিত।
প্রসঙ্গত, শনিবার রাতে বিহারের ভোজপুর জেলায় এক দলিত মহিলাকে প্রথমে পিটিয়ে পরে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় ওই দলিত মহিলার মৃত্যু হয়। এই ঘটনার জেরে গোটা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের নিন্দায় সরব হয় বিরোধীরা। একটি সংবাদপত্রের খবরের অংশ পোস্ট করে তেজস্বী যাদব ট্যুইটে লেখেন, ‘ধর্ষণকারী এবং গুন্ডাদের আশ্রয় দিচ্ছে বিজেপির নেতৃত্বে থাকা নীতীশ সরকার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top