নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ মোহনপুরের ভাটি ফটিকছড়া সংলগ্ণ রাবার বাগানে এক মৃতদেহ দেখে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে দেহ মায়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ফটিকছড়ার কাছে এক রাবার বাগানে মঙ্গলবার গাছে ঝুলন্ত একটি মৃতদেহ দেখতে পান বাগানের শ্রমিকরা৷ এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পরে মৃতদেহটি স্থানীয় যুবক টুটন শিলের বলে শনাক্ত করা হয়েছে৷ তবে এটি আত্মহত্যাজনিত ঘটনা নয় বলে স্থানীয়দের অভিমত৷ যদিও পুলিশ এ বিষয়ে এখন কিছু বলতে চাইছে না৷ কিন্তু মৃতদেহে বিস্তর আঘাতের চিহ্ণ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ৷ টুটনকে খুন করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ৷ স্থানীয় জনগণেরে অভিমত, এ ঘটনার পেছনে অনেক রহস্য রয়েছে৷ তবে প্রকৃত রহস্য সম্পর্কে পুলিশ এখনই কিছু বলতে নারাজ৷ জানা গেছে, প্রয়াত টুটন শিল গত বিধানসভা নির্বাচনে এলাকায় বিজেপির হয়ে কাজ করেছেন৷ পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে এখনও তাঁরা কোনও সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি৷ ময়না তদন্তের রিপোর্ট আসার পর কিছু ধারণা পাওয়া যেতে পারে৷ তবে ইতিধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

ফটিকছড়ায় রাবার বাগানে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















