News Flash

  • Home
  • Uncategorized
  • ফটিকছড়ায় রাবার বাগানে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

ফটিকছড়ায় রাবার বাগানে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷  মোহনপুরের ভাটি ফটিকছড়া সংলগ্ণ রাবার বাগানে এক মৃতদেহ দেখে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে দেহ মায়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ফটিকছড়ার কাছে এক রাবার বাগানে মঙ্গলবার গাছে ঝুলন্ত একটি মৃতদেহ দেখতে পান বাগানের শ্রমিকরা৷ এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পরে মৃতদেহটি স্থানীয় যুবক টুটন শিলের বলে শনাক্ত করা হয়েছে৷ তবে এটি আত্মহত্যাজনিত ঘটনা নয় বলে স্থানীয়দের অভিমত৷ যদিও পুলিশ এ বিষয়ে এখন কিছু বলতে চাইছে না৷ কিন্তু মৃতদেহে বিস্তর আঘাতের চিহ্ণ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ৷ টুটনকে খুন করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ৷ স্থানীয় জনগণেরে অভিমত, এ ঘটনার পেছনে অনেক রহস্য রয়েছে৷ তবে প্রকৃত রহস্য সম্পর্কে পুলিশ এখনই কিছু বলতে নারাজ৷ জানা গেছে, প্রয়াত টুটন শিল গত বিধানসভা নির্বাচনে এলাকায় বিজেপির হয়ে কাজ করেছেন৷ পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে এখনও তাঁরা কোনও সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি৷ ময়না তদন্তের রিপোর্ট আসার পর কিছু ধারণা পাওয়া যেতে পারে৷ তবে ইতিধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top