News Flash

  • Home
  • Uncategorized
  • ফর্ম্যালিনের অবস্থিতি, অসমে নিষেধাজ্ঞা জারি হবে আমদানিকৃত চালানি মাছ
Image

ফর্ম্যালিনের অবস্থিতি, অসমে নিষেধাজ্ঞা জারি হবে আমদানিকৃত চালানি মাছ

গুয়াহাটি, ১০ জুলাই, (হি.স.) : আগামী দশদিনের মধ্যে অসমে চালানি মাছের ওপর নিষেধাজ্ঞা জারি করবে রাজ্য সরকার। অন্ধ্রপ্রদেশ থেকে আমদানিকৃত চালানি মাছে বিষাক্ত ফর্ম্যালিনের অবস্থিতি ধরা পড়লে এ ঘোষণা করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা।। প্রসঙ্গত, সাধারণত মানুষের মৃতদেহে পচন যাতে না ধরে সেজন্য ব্যবহৃত হয় ফর্ম্যালিন নামের ওষুধ।
গত ২৯ জুন লখরা বাজারে হানা দিয়ে রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা ঘোষণা করেছিলেন, চালানি মাছে ফর্ম্যালিনের অবস্থিতি ধরা পড়লে আমদানিকৃত মাছের ওপর নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হবে সরকার। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে আমদানিকৃত চালানি মাছ লখরা বাজারের কয়েকটি দোকান থেকে সংগ্রহ করে সেগুলোর পরীক্ষা করা হয়। পরীক্ষায় এগুলোতে ধরা পড়েছে ফর্ম্যালিনের অবস্থিতি। আজ এ ব্যাপারে সবিশেষ জানিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা জানান আগামী দশদিনের মধ্যে আমদানিকৃত চালানি মাচের ওপর জারি করা হবে নিষেধাজ্ঞা।
এখানে উল্লেখ করা যেতে পারে, খাদ্য সুরক্ষা ও মান সংক্রান্ত আইন ২০০৬ অনুযায়ী যে কোনও খাদ্য সামগ্রীতে বিষাক্ত ফর্ম্যালিন জাতীয় পদার্থের অবস্থান ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির সাত বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top