News Flash

  • Home
  • Uncategorized
  • এক দেশ এক নির্বাচন বিধির কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
Image

এক দেশ এক নির্বাচন বিধির কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

পাটনা, ৯ জুলাই (হি.স.) : এক দেশ এক নির্বাচন বিধিকে স্বাগত জানালেও এর সফল কার্যকারিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি জোটসঙ্গী বিজেপির সম্পর্কে নিজের দলের অবস্থান সোমবার স্পষ্ট করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) নেতা নীতীশ কুমার।
সোমবার এক দেশ এক নির্বাচন বিধিকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, আদর্শগত ভাবে এর পক্ষে আমরা। কিন্তু বর্তমান সময়ে এটি কার্যকর করার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হয়নি। ২০১৯ কেন আমি মনে করি এটি ২০২৪ সালেও কার্যকর করা যাবে না। এটি কার্যকর করার জন্য একাধিক ধারা বাতিল করে দিতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে করে ভবিষ্যতে তা কার্যকর করা যেতে পারে।
প্রসঙ্গত, গত শনিবার এবং রবিবার এক দেশ এক নির্বাচন বিধি নিয়ে ল’ কমিশন গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে। এক দেশ এক নির্বাচন বিধি কার্যকর করার ক্ষেত্রে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস, গোয়ার ফরওয়ার্ড পার্টি, ডিএমকে এর বিরোধিতা করলেও এআইএডিএমকে, সমাজবাদী পার্টি এই বিধিকে স্বাগত জানিয়েছিল। রবিবার জেডি(ইউ)-র শীর্ষস্থানীয় নেতৃত্বের বৈঠকে এক দেশ এক নির্বাচন বিধিকে স্বাগত জানানো হয়।
বিজেপির সঙ্গে সম্পর্কের প্রশ্নে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, বিহারে আমরা(জেডিইউ-বিজেপি) এক যোগে কাজ করছি। কিন্তু বিহারের বাইরে কি হবে তা নিয়ে কখনই কোনও আলোচনা হয়নি। জাতীয় স্তরে কোনও জোট হয়নি। প্রসঙ্গত, শনিবার জেডি(ইউ) নেতা কে সি ত্যাগী জানিয়েছিলেন, মণিপুর, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে জনতা দল ইউনাইটেড একক ভাবে নির্বাচনে লড়াই করবে। কিন্তু কংগ্রেস যদি দুর্নীতিগ্রস্ত আরজেডি সঙ্গ ত্যাগ না করে তবে তার সঙ্গে জোটের যাওয়ার সম্ভাবনা নেই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top