News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও সন্ত্রাসী হামলার আতঙ্ক, পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলা
Image

আবারও সন্ত্রাসী হামলার আতঙ্ক, পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলা

শ্রীনগর, ৯ জুলাই (হি.স.): ভূস্বর্গে আবারও সন্ত্রাসী হামলার ‘আতঙ্ক’| সোমবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| সৌভাগ্যবশত গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| গ্রেনেড হামলা চালানোর পরই সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়| জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী |

সিআরপিএফ-এর পদস্থ এক কর্তা জানিয়েছেন, সোমবার সকালে ত্রালের প্রধান শহরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১৮০ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্প লক্ষ্য করে রাইফেল গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| গ্রেনেডটি বিস্ফোরিত হলেও, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকা চিরুনি তল্লাশি চালাচ্ছে সিআরপিএফ ও পুলিশ|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top