News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণ ধর্মঘটের জেরে জনজীবন বিপর্যস্ত কাশ্মীরে
Image

সাধারণ ধর্মঘটের জেরে জনজীবন বিপর্যস্ত কাশ্মীরে

শ্রীনগর, ৭ জুলাই (হি.স.): বিচ্ছিন্নতাবাদীদের ডাকা সাধারণ ধর্মঘটের জেরে শনিবার জনজীবন বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরে। উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জয়েন্ট রেসিস্টেন্স লিডারশিপ এই সাধারণ ধর্মঘটের ডাক দেয়। এদিন বনধের জেরে কার্যত অচল হয়ে পড়ে কাশ্মীর। রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রধান ব্যবসায়িক কেন্দ্র লালচকের সমস্ত দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকে। এছাড়াও হরিসিং হাই স্ট্রিট, রিগ্যাল চক, বাটমালু, ডালগেট, রেসিডেন্সি রোড, মৌলানা আজাদ রোড, গাঁও কদল, ইকবাল পার্ক এবং গোনিখান যান চলাচল বন্ধ ছিল, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও বন্ধ ছিল। শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদের সামনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল।
উত্তর কাশ্মীরের বারামুলা, দক্ষিণ কাশ্মীরের ত্রাল, মধ্য কাশ্মীরের বাদগাঁম, গান্দেরবালে এই বনধের প্রভাব পড়ে। এই বনধের জেরে ট্রেন পরিষেবা ব্যহত হয় ।আগামীকালেও এই ধর্মঘট জারি থাকবে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন দুখতারান-ই-মিলাতের প্রধান আসিয়া আন্দ্রাবির এবং তার দুই সহযোগীকে কাশ্মীর থেকে গ্রেফতার করে দিল্লির স্থানান্তর করার জন্য এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার জন্য আসিয়া আন্দ্রাবির এবং তার দুই সহযোগীকে কাশ্মীর থেকে দিল্লি স্থানান্তর করে এনআইএ। অন্যদিকে যে বিচ্ছিনতাবাদী সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে এদিন সেই জয়েন্ট রেসিস্টেন্স লিডারশিপের সঙ্গে যুক্ত রয়েছেন সৈয়দ আলি শাহ গিলানি, মীরওয়াজ মৌলবী ওমর ফরুক এবং মহম্মদ ইয়াসিন মালিক। এরা প্রত্যেকেই এখন গৃহবন্দি রয়েছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top