News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও সাফল্য নিরাপত্তা বাহিনীর, ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম তিনজন মাওবাদী
Image

আবারও সাফল্য নিরাপত্তা বাহিনীর, ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম তিনজন মাওবাদী

রায়পুর, ৬ জুলাই (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায়, দান্তেওয়াড়া-সুকমা সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে তিনজন মাওবাদী| মাওবাদী দমন অভিযান চলাকালীন পাল্টা হামলায় আহত হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রের খবর পাওয়া যায় দান্তেওয়াড়া জেলায়, দান্তেওয়াড়া-সুকমা সীমান্তে (রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে) কাটেকল্যাণ থানার অন্তর্গত জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং জেলা পুলিশের যৌথ বাহিনী|
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (ডিআইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, মাওবাদী দমন অভিযান চলাকালীন পেডাডাব্বা গ্রামের সন্নিকটে জঙ্গল সংলগ্ন এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| তখনই মাওবাদীরা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায়| এরপরই শুরু হয় গুলির লড়াই, দীর্ঘ অভিযানে খতম হয়েছে তিনজন মাওবাদী| মাওবাদী দমন অভিযান চলাকালীন পাল্টা হামলায় আহত হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান| শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top