News Flash

  • Home
  • Uncategorized
  • অাবহাওয়ার দু:স্বপ্ন কাটিয়ে ফের শুরু অমরনাথ যাত্রা, বন্ধ বালতাল রুট
Image

অাবহাওয়ার দু:স্বপ্ন কাটিয়ে ফের শুরু অমরনাথ যাত্রা, বন্ধ বালতাল রুট

শ্রীনগর, ৬ জুলাই (হি.স.) : এবারের অমরনাথ যাত্রার শুরু থেকে ছিল আতঙ্ক৷ দু:স্বপ্ন কাটিয়ে যাত্রীরা ফের যাত্রা শুরু করলেন৷ অাবহাওয়ার কারণে দুর্ঘটনার জেরে মৃত্যু, তা থেকে স্বাভাবিকভাবেই ছড়িয়ে ছিল আতঙ্ক৷ বন্ধ রাখা হয়েছে বালতাল রুট৷ যাত্রীরা ফের যাত্রা শুরু করলেন অমরনাথের পথে৷ তবে আংশিক ভাবে শুক্রবার পহেলগাঁও থেকে যাত্রা শুরু হয়েছে৷
বুধবার থেকে পাহাড়ে ধসের কারণে বন্ধ হয়ে যায় যাত্রী চলাচল৷ দুটি রুটেই নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় অমরনাথ যাত্রা৷ পরে রাস্তা ধীরে ধীরে খোলা হয় পহেলগাঁও রুটে৷ পাথর সরিয়ে রাস্তা পরিস্কার করে যাত্রী চলাচললের যোগ্য করা হয়৷ তবে খুব সাবধানে ও সতর্কতার সাথে যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে৷ কারণ আবহাওয়া এখনও প্রতিকৃল৷ টানা বৃষ্টি সঙ্গী পুণ্যার্থীদের৷ ফলে ধসের আশঙ্কা এখনও রয়েছে৷
শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের মুখপাত্র জানান দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও থেকে যাত্রা শুরু হয়েছে৷ তবে মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার বালতাল থেকে যাত্রীদের এখনও যাত্রার অনুমতি দেওয়া হয়নি৷ মঙ্গলবারের দুর্ঘটনার পরে বুধবার থেকেই বন্ধ ছিল অমরনাথ যাত্রা৷ বালতাল ও পহেলগাঁও বেসক্যাম্প থেকে নতুন কোনও যাত্রীদলকে আর অমরনাথের উদ্দেশে আপাতত যেতে দেওয়া হচ্ছিল না৷ যারা ইতিমধ্যেই রাস্তায় ছিলেন, তাদের সাহায্যের জন্য নামানো হয়েছে সেনা৷
মঙ্গলবার বালতাল যাওয়ার পথে ব্রারিমার্গে বিরাট ধস নামে৷ মৃত্যু হয় পাঁচজনের৷ আহত তিনজন৷ আহতদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মঙ্গলবার সন্ধ্যে ছ’টা নাগাদ আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে পড়ে৷ শুরু হয় প্রবল বৃষ্টি৷ তার জেরেই বালতালের চারটি জায়গায় ধস নামে৷ এরমধ্যে তিনটি ধস বালতাল ক্যাম্প এলাকাতেই হয়৷ কিন্তু সেখানে হতাহতের কোনও খবর মেলেনি৷অমরনাথযাত্রীদের পায়ে হেঁটে যাওয়ার পথ রেল পথরিতে একটি ভয়াবহ ধস নামে৷ উপর থেকে মাটি ও পাথর ধসে পড়তে শুরু করে হঠাৎই৷ সেই মাটির নিচেই চাপা পড়ে যান বহু অমরনাথযাত্রী৷ সেনা ও এনডিআরএফ-এর যৌথ অভিযানে মাটি চাপা পড়া যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়৷
প্রসঙ্গত, গত ২৭ জুন এবছরের অমরনাথ যাত্রা শুরু হয়। তবে প্রবল বর্ষণের জন্য বালতাল বেসক্যাম্পে একদিন আটকে যান তীর্থযাত্রীরা। প্রায় ২ লক্ষ মানুষ অমরনাথ যাত্র করছেন। যাত্রা শেষ হচ্ছে ২৬ অগাস্ট রাখী পূর্ণিমার দিন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top