News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ জওয়ানের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে একই জায়গায় ধসে হত আরও তিন সাধারণ যাত্রী
Image

পাঁচ জওয়ানের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে একই জায়গায় ধসে হত আরও তিন সাধারণ যাত্রী

ইটানগর (অরুণাচল প্রদেশ), ১ জুলাই (হি.স.) : শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটে অরুণাচল প্ৰদেশের যে জায়গায় পাহাড় থেকে পাথর ধসে ৪৯ নম্বর আইটিবিপি-র পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছিল। সেই একই জায়গা নিম্ন সিয়াং জেলা সদর লিকাবালির কাছে ২৪ ঘণ্টার মধ্যে ফের উঁচু পাথুরে পাহাড় থেকে বিশাল পাথর ও মাটি ধসে মারা গেছেন তিনজন সাধারণ নাগরিক। মর্মান্তিক এই ঘটনা শনিবার বিকেলে সংঘটিত হয়েছে।
বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, শনিবার বিকেলের দিকে নিম্ন সিয়াং জেলার বাসার (অরুণাচল প্রদেশ) থেকে শিলাপথার (অসম) যাচ্ছিল এএস ২২ সি ২৬৭৫ নম্বরের সাদা রঙের একটি যাত্রীবাহী টাটা সুমো। শুক্রবারের দুর্ঘটনাস্থল সেই লিকাবালি থেকে পাঁচ কিলোমিটার দূরে আকাশিগঙ্গা মন্দিরের কাছে খাঁড়া পাহাড় থেকে বিশাল বিশাল পাথর খসে সুমোর ওপর পড়ে। এতে গাড়ির ভিতরে পাথর চাপা পড়ে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন প্রায় সব যাত্রী। গাড়িতে নয়জন যাত্রী ছিলেন। তাঁদের নিকটবর্তী লিকাবালি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে তৃতীয় যাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাকিদের এখনও চিকিৎসা চলছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top