News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও ভিলেন বৃষ্টি, পুনরায় স্থগিত অমরনাথ যাত্রা
Image

আবারও ভিলেন বৃষ্টি, পুনরায় স্থগিত অমরনাথ যাত্রা

শ্রীনগর, ২৯ জুন (হি.স.): আবারও ‘ভিলেন’ বৃষ্টি| পুনরায় স্থগিত অমরনাথ যাত্রা| ব্যাপক পরিমাণে বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবারের পর শুক্রবারও স্থগিত রাখা হল অমরনাথ যাত্রা| শুক্রবার সকালে গান্ডেরবাল জেলার বালতাল এবং নুনওয়ান উভয় বেস ক্যাম্প থেকেই স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা| বৃষ্টি কখন কমবে, সেই অপেক্ষায় আপাতত অস্থায়ী তাঁৱুতেই অপেক্ষা করছেন পুন্যার্থীরা| আবহাওয়ার উন্নতি হলেই, পুনরায় অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হবে তীর্থযাত্রীদের| বালতাল বেস ক্যাম্প থেকে পদস্থ এক আধিকারিক জানিয়েছেন, ‘বৃষ্টিপাতের কারণে রাস্তা পিছলে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাইআপাতত স্থগিত অমরনাথ যাত্রা| বৃষ্টি কমলেই তীর্থযাত্রীদের অনুমতি দেওয়া হবে|’ প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টির জেরে ব্রারি মার্গে ফুট ওভার ব্রিজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে|

 বিগত দু’দিনের মতো শুক্রবারও অমরনাথ যাত্রার উদ্দেশ্যে জম্মুর বেস ক্যাম্প থেকে বালতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুন্যার্থীরা| শুক্রবার সকাল ৬.২৫ মিনিট নাগাদ ২,৮৭৬ জন তীর্থযাত্রী জম্মুর বেসক্যাম্প থেকে বালতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন| বালতাল বেস ক্যাম্প পৌঁছনোর পর, সেখান থেকে অমরনাথ গুফার উদ্দেশ্যে রওনা দেবেন তীর্থযাত্রীরা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top