News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে জিপে ধাক্কা ট্রাক্টর-ট্রলির, মৃত্যু ১৫ জনের
Image

মধ্যপ্রদেশে জিপে ধাক্কা ট্রাক্টর-ট্রলির, মৃত্যু ১৫ জনের

মোরেনা (মধ্যপ্রদেশ), ২১ জুন (হি.স.): সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, মধ্যপ্রদেশের মোরেনা জেলায় অকালেই প্রাণ হারালেন অন্তত ১৫ জন| ভয়াবহ দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন| নিহতরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে| বৃহস্পতিবার সকালে মোরেনা জেলায় বালি বহনকারী একটি ট্রাক্টর-ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবোঝাই জিপে| জোরালো সংঘর্ষের জেরে জিপটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনার জোরালো শব্দ ও যাত্রীদের আর্তনাদ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| পরে দুর্ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী| বহু কষ্টের পর যাত্রীদের এক-এক করে ‘অভিশপ্ত’ ওই জিপের ভিতর থেকে বের করা হয়| তবে, দুর্ভাগ্যবশত ভয়াবহ দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একই পরিবারের ১২ জন সদস্যের| বাকি তিনজনের মৃত্যু হয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায়| এছাড়াও গুরুতর আহত অবস্থায় অন্তত পাঁচজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, আহত পাঁচজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক|
মোরেনা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমিত সাঙ্ঘি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ মোরেনা স্টেশন থানার অন্তর্গত গঙ্গরামপুর গ্রামের সন্নিকটে বালি বহনকারী ট্রাক্টর-ট্রলির সঙ্গে জিপের জোরালো সংঘর্ষ হয়| অবৈধভাবে বালি বহন করছিল ওই ট্রাক্টর-ট্রলিটি| সেই সময় যাত্রীদের নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল জিপটি| বেসামাল গতিতে ট্রাক্টর-ট্রলিটি এসে জিপে ধাক্কা মারে| জিপটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের| পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়| গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে জেলা হাসপাতালে চিকিত্সাধীন|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, মৃত ও আহতদের সকলেরই বাড়ি গোয়ালিয়র জেলার উতিলা থানা এলাকায়| শোকজ্ঞাপনের জন্য তাঁরা ঘুরগান গ্রামে যাচ্ছিলেন| পথেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমিত সাঙ্ঘি জানিয়েছেন, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক ট্রাক্টর-ট্রলির চালক| মামলা রুজু করে ভয়াবহ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধভাবে বালি পরিবহণ বন্ধ করার ক্ষেত্রে প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না, তাই প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top