News Flash

  • Home
  • Uncategorized
  • উড়ানপথ যোগাযোগে ভারত ও নেপালের মধ্যে চারটি নতুন বিমানপথ
Image

উড়ানপথ যোগাযোগে ভারত ও নেপালের মধ্যে চারটি নতুন বিমানপথ

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.) : ভারত ও নেপালের উড়ানপথ যোগাযোগে চারটি নতুন বিমান প্রবেশ পথের অনুমতি দিল ভারত৷ দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দিক থেকে হবে প্রবেশপথ৷ মূলত নেপালের জন্য এই নতুন পথের সম্মতি দিয়েছে ভারত বলে জানা গিয়েছে৷
জানা গিয়েছে, ইতিমধ্যেই যে চারটি পথ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল কাঠমান্ডু-বিরাটনগর-ঢাকা, কাঠমান্ডু-জনকপুর-কলকাতা, নেপালের পূর্ব দিক থেকে কাঠমুন্ডু-জনকপুর-পাটনা আর পশ্চিম দিক থেকে কাঠমান্ডু-মহেন্দ্রনগর-দিল্লি (এল ৬২৬)৷ তবে ভারত সেই সমস্ত বিমানকেই প্রবেশের অনুমতি দেবে যাদের ওড়ার উচ্চতা ১৫ হাজার থেকে ২৪ হাজার ফুটের মধ্যে থাকবে৷
এই পথ তৈরি এবং পথের নিরাপত্তার জন্য নেপালের সিভিল এভিয়েশন অথরিটি বা সিএএ এবং ভারতের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই মিলিত ভাবে একটি চুক্তি সাক্ষর করেছে৷ চুক্তি সাক্ষরিত হওয়ার পর পূর্বের জনকপুর থেকে, পশ্চিমাঞ্চলের মধ্য-পশ্চিমে নেপালগঞ্জ ও মহেন্দ্রনগর থেকে কীভাবে বিমান প্রবেশ এবং উড়বে, তা নিয়ে এক বৈঠক ইতিমধ্যেই আলোচনা হয়েছে৷ তবে এই নতুন প্রবেশ পথের সমস্ত কাজ শুরু হতে আরও এক বছর সময় লাগতে পারে৷
জানা গিয়েছে, এই সিদ্ধান্তের কথা প্রথম বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ২০১৪ সালে যখন তিনি কাঠমুন্ডু সফরে গিয়েছিলেন, তখনই এই প্রস্তাব দেন তিনি।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top