News Flash

  • Home
  • Uncategorized
  • নীতি আয়োগের বৈঠকে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে সরব মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
Image

নীতি আয়োগের বৈঠকে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে সরব মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার বিষয়টি তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা প্রসঙ্গে বরাবরই সরব অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই কারণে এনডিএ-এর সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি। এমনকি কেন্দ্রে এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনার চেষ্টা করেন তিনি। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা ছাড়াও পোলাভরম প্রকল্প, নোটবন্দী এবং জিএসটির বিষয়গুলিও উত্থাপন করেন তিনি।

অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার বিষয়টি সমর্থন করেছেন। এতে পুনরায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পাশাপাশি বিহারের বিশেষ মর্যাদার দাবিতেও সরব হয়েছেন তিনি।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠকে বলেন যে রাজ্যগুলি ভাল কাজ করছে তাদের কে যেন জরিমানা না করা হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top