News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রধানমন্ত্রীর কাছে দ্বারস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

দিল্লি মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রধানমন্ত্রীর কাছে দ্বারস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে এসে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইএএস আধিকারিকদের ধারাবাহিক ধর্মঘটের জেরে দিল্লি রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রায় এক সপ্তাহ ধরে উপরাজ্যপালের বাসভবনে ধর্ণায় বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

অচলাবস্থা কাটানোর জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নীতি আয়োগের বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎতের সময় দিল্লি রাজ্যের অচলাবস্থার বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কর্ণাটক, কেরল ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি এবং অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিল্লির সরকারের অচলাবস্থা সমাধানের জন্য অনুরোধ জানিয়েছি।

চার রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়ানোর বিষয়টি স্বাগত জানিয়েছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। রবিবার তিনি বলেন আমরা আশা করিনি অন্যান্য রাজ্যের মানুষ এবং মুখ্যমন্ত্রীরা আমাদের পাশে এসে দাঁড়াবে। কিন্তু চারজন মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাড়িয়েছে। বিষয়টি আমাদের কাছে গর্বের। তারা দিল্লি জনগণের অধিকারকে সমর্থন জানিয়েছেন। আমি উপরাজ্যপাল এবং দিল্লি পুলিশকে আশ্বস্ত করে বলছি কোনও রকম হিংসার ঘটনা ঘটবে না। জনগণ প্রধানমন্ত্রীকে জানাতে চান উপরাজ্যপাল দিল্লির উপর অবিচার করছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top