News Flash

Image

রাজ্যেও পালিত ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ শনিবার ছিল ঈদ-উল- ফিতর৷ গোটা বিশ্বের সঙ্গে সংগঠিত রেকে রাজ্যেও আজ এই উৎসব পালিত হচ্ছে৷ এই উৎসবকে কেন্দ্র রাজ্যে সবকয়টি মসজিদকে সাজিয়ে তোলা হয়েছে৷ শনিবার সকাল থেকেই রাজ্যের সবকয়টি ইদগাহ- মসজিদে নামাজের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই পবিত্র উৎসব৷ আজকের পবিত্র উৎসবের মূল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শিবনগরস্থিত গেদু মিয়াঁর মসজিদ প্রাঙ্গণে৷ সেখানে শনিবার সকাল ৯ টায় প্রথা রীতিনীতি মেনে কেন্দ্রীয়ভাবে নামাজ পাঠ শুরু হয়৷ নামাজ পাঠ করান মৌলানা আব্দুর রহমান ও মৌলানা মইনুল হক৷ পবিত্র উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারি হাইকমিশনার, আধিকারিক ও কর্মীরা৷ রাজ্যের সেনা ও আধা সেনা বাহিনীর মুসলমান ধর্মাবলম্বী অফিসার ও জওয়ানরা উপস্থিত ছিলেন৷ এদিকে কেন্দ্রীয় চাঁদ দর্শন কমিটির চেয়ারম্যান সহিদ চৌধুরী ঈদ উপলক্ষে সব অংশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন৷ উল্লেখ্য, গোটা বিশ্বের সাথে এই দেশেও আজকের দিনটি মুসলিম ধর্মালম্বীদের মধ্যে এক খুশির মেজাজ লক্ষ করা যায়৷ দীর্ঘ ১ মাস কঠিন সংযমের পর আজকের দিনটি তাঁদের জীবনে খুশির এক নতুন বার্তা আনে বলে জানান হয়েছে৷ ফলে আজকে পবিত্র রমজান মাসের পর এই খুশির ঈদ মুসলিম ধর্মাবলম্বী সহ সমস্ত অংশের মানুষের মধ্যে এক নতুন ঐক্যের বাতাবরণ সৃষ্টি করবে বলে মসজিদ কমিটির পক্ষ থেকে মোঃ নরুল জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top