News Flash

  • Home
  • Uncategorized
  • অাগামী লোকসভা নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এনডিএ, দাবি দেবেন্দ্র ফড়নবিশের
Image

অাগামী লোকসভা নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এনডিএ, দাবি দেবেন্দ্র ফড়নবিশের

নিউ ইয়র্ক, ১৫ জুন (হি.স.) : অাগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এনডিএ। ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। আমেরিকায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেছেন।
নিজের রাজ্যে বিদেশি বিনিয়োগ টানতে দুবাই, কানাডা এবং আমেরিকা সফরে রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী জামানায় কেন্দ্রীয় সরকার একগুচ্ছ প্রকল্প মানুষের খুবই সহায়ক হয়েছে বলে দাবি করেছেন দেবেন্দ্র ফড়নবিশ। স্বচ্ছ ভারত, জনধন যোজনা বা উজালা যোজনার মতো প্রকল্পের উপরে ভিত্তি করেই ফের কেন্দ্রে পদ্ম প্রস্ফুটিত হবে বলে দাবি করেছেন দেবেন্দ্র। কেন্দ্রে মোদী সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে দেশে সেভাবে কিছুই হয়নি বলে দাবি করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “গত চার বছরে দেশের যা উন্নয়ন হয়েছে তা আগের ৬৭ বছরে হয়নি। সেই কারণেই ২০১৯ সালে ফের বিপুল জনসমর্থন পাবেন মোদী।” এরপরেই তিনি আবার বলেন, “আমি একথা বলছি না যে মোদী সরকার আসার আগের ৬৭ বছরে দেশের কোনও উন্নয়ন হয়নি। এখন যে গতিতে দেশ এগোচ্ছে তা আগে কেউ ভাবেনি।”
কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির প্রশংসা করতে গিয়ে দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, ভারত চন্দ্রযানের সফল উৎক্ষেপণ করেছিল। কিন্তু, অর্ধেক দেশবাসীর বাড়িতে শৌচালয় ছিল না। নরেন্দ্র মোদী এই অসাম্য দূর করেছেন বলে দাবি করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সামাজিক অসাম্যর কারণেই ভারতীয় সমাজে ভেদাভেদ দূর হয় না বলে দাবি করেছেন দেবেন্দ্র। মোদী সরকারের আমলে কেন্দ্রের একগুচ্ছ প্রকল্পের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। সেই কারণেই মোদীর পকেটেই জনমতের একটা বড় অংশ ঢুকবে বলে দাবি করেছেন দেবেন্দ্র ফড়নবিশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top