News Flash

  • Home
  • Uncategorized
  • লামডিং-বদরপুর পাহাড় লাইনে ধস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বহু ট্রেনের চলাচল বাতিল
Image

লামডিং-বদরপুর পাহাড় লাইনে ধস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বহু ট্রেনের চলাচল বাতিল

গুয়াহাটি, ১৪ জুন (হিঃস)৷৷ ধারা বর্ষণ ও ঘন ঘন ধসে বিপর্যস্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং-বদরপুর পাহাড় সেকশনে সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে৷ দাউটোহাজো-ফাইডিং, ফাইডিং-মাহুর, জাটিঙ্গালামপুর-নিউ হারাঙ্গাজাওয়ে ভূমিধসের ফলে বন্ধ করা হয়েছে রেল চলাচল৷ তাছাড়া লামডিং তেকে হাফলংগামী রেল সড়কের ডিহাখু স্টেশনের কাছে তিন নম্বর, নয় এবং দশ নম্বর সুরঙ্গের ভিতরের রেললাইন বিধবস্ত হয়েছে ভূমিধসের ফলে৷ আজ ভোররাত প্রায় ১৩০ থেকে ৩৩০ মিনিট পর্যন্ত এই সব এলাকায় পাহাড়ি মাটির ধস নামে৷ ওই রুটের ধস-বিধবস্ত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের কাজ চলছে৷ উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে, ধসের ফলে ওই রুটে চারটি ট্রেন চলাচল বাতিল করে মাঝপথে আটকে রাখা হয়েছে৷ এগুলি যথাক্রমে ২৫৬৫৭ শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ তাছাড়া ৫৫৬১৬ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করা হয়েছে৷ তবে ২৫৬৫৭ শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ বৃহস্পতিবার ভোর ৫১৭ মিনিট থেকে লামডিং জংশনে আটকে রাখা হয়েছে৷ শিয়ালদা-শিলচর, শিলচর-শিয়ালদা ট্রেন লামডিং থেকেই যাতায়াত করবে৷ তাছাড়া, ১১৫৬৫৮ আগরতলা-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বাতিল করা হয়েছে৷ এই ট্রেন ধস প্রভাবিত পাহাড় লাইনের ওপারে বদরপুর জংশনে আটকে রাখা হয়েছে৷ ধস প্রভাবিত পাহাড়ের মাঝপথে কোনও ট্রেন আটকে রাখা হয়নি এবং যাত্রী বা ট্রেনেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে জানানো হয়েছে৷ খবর পাওয়া গেছে, জাটিঙ্গালামপুর-নিউ হারাঙ্গাজাও রুটে প্রায় ২০০ মিটার রেলওয়ে ট্র্যাক কাদাজলের তোড়ে বিধবস্ত হয়ে গেছে৷ তাছাড়া বেশির ভাগ জায়গায় রেল লাইনে নীচের মাটি ধুয়ে নিয়ে গেছে পাহাড়ি জলের স্রোত৷

গতকাল রাতে লামডিঙের ডিআরএম যাচ্ছিলেন শিলচর৷ ভূমিধসের ফলে তিনি আটকে পড়েন নিউ হাফলঙে৷ ফলে তিনি নিজে সেখানে অবস্থান করে গোটা সারাইকার্য তদারকি করছেন৷ গত কয়েকদিন দরে লাগাতার বৃষ্টির ফলে নবনির্ির্মত সংশ্লিষ্ট পাহাড়ি রেললাইনের বেশ কয়েক জায়গা বিধবস্ত হয়ে গেছে৷ কোথাও ট্র্যাকের ওপর পাহাড়ের মার্টির ধস নামে, কোথাও ট্র্যাকের নীচে থেকে মাটি সরে গেছে৷ ফলে সে-সব সারাইয়ে কঠিন সমস্যার মুখে পড়েছেন রেলের ইঞ্জিনিয়াররা৷ ওই রুটের ধস-বিধবস্ত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের কাজ শুরু হয়েছে৷ এদিকে আচমকা পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লামডিং রেলওয়ে জংশনকে উত্তাল করে তুলেছেন যাত্রী৷ তাঁদের বেশিরভাগ শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, মিজোরাম, ত্রিপুরার যাত্রী৷ লামডিং রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ট্রেন যাত্রীদের পর্যাপ্ত সুবিধা না দেওয়ার অভিযোগে পরিস্থিতি উত্তাল হয়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top